১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৫:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
  • 57

ছবি ও নিউজ: এস এম রাসেল বাবু

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের শিকড় মজবুত করতে আওয়ামী লীগ সরকার কাজ করছে। সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা আছে, সেভাবেই সঠিক সময়ে আগামী নির্বাচন হবে।

তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য দেশের মানুষ আবারও শেখ হাসিনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। দেশ ও জাতির উন্নয়নের জন্য যা করণীয় তা শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর মতলব উত্তর উপজেলার ইসলামাবাদে নিজস্ব অর্থায়নে অসহায় ও দারিদ্র্যদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনজুর আহমদ, সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ওসি মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কবির মাস্টার এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল ও এস এম রাসেল বাবু সাধারন সম্পাদক, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগ প্রমুখ ।

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন

প্রকাশিত : ০৫:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩