০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

খটখট শব্দে এখন নীরবতা, অস্তিত্বের লড়াইয়ে ঐতিহ্যবাহী তাঁত শিল্প

‘চমচম, টমটম ও শাড়ি, এই তিনে টাঙ্গাইল বাড়ি’ যাদের জন্মই হয়েছে তাঁতের খটখট শব্দ শুনে, তারা জানে প্রতিটি শাড়ি বুননের মধ্যেই লেপ্টে আছে ইতিহাসের গন্ধ। টাঙ্গাইল সদর, কালিহাতী ও দেলদুয়ার উপজেলায় তাঁতের শাড়ি উৎপাদন সংখ্যা সবচেয়ে বেশি। তবে সময়ের পরিক্রমে হারিয়ে যেতে বসেছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী এই শিল্প।

প্রায় অধিকাংশ তাঁত মেশিন বন্ধ রয়েছে, আবার অনেকেই বিক্রি করে দিয়েছেন। তাঁত শুধু একটি পেশা নয়, এটি এ অঞ্চলের শত বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। একসময় পরিবারের বড়দের হাত ধরে ছোটরাও শিখত তাঁত বোনা। কিন্তু সেই ধারাবাহিকতায় এখন যেন ভাটা পড়েছে।

জানা যায়, দ্রব্যমূল্য বৃদ্ধি, কম মজুরি, মেশিনে তৈরি কাপড়ের প্রতিযোগিতা ও বিদেশে রপ্তানি বন্ধ থাকায় অনিশ্চয়তা কর্মসংস্থান কারণে তরুণ প্রজন্ম এ শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। দিনভর তাঁতে বসে যে আয় হয়, তা দিয়ে বর্তমান সময়ে সংসার চালানো কঠিন। তাই কেউ যাচ্ছেন ব্যবসায়, কেউ চাকরিতে, আবার কেউ বেছে নিচ্ছেন অন্য পেশা। টাঙ্গাইলের তাঁত শিল্প একসময় ছিল এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। ঘরে ঘরে তাঁতের খটখট শব্দে মুখর থাকত গ্রাম। কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলে গেছে। কম আয়, কাঁচামালের বাড়তি দাম, বাজারে মেশিনে তৈরি কাপড়ের প্রতিযোগিতা এবং অনিশ্চিত কর্মসংস্থানের কারণে ঐতিহ্যবাহী এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তরুণ প্রজন্ম। ফলে একদিকে কমছে তাঁতের সংখ্যা, অন্যদিকে হারিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা দক্ষতা।

স্থানীয় তাঁতিরা বলছেন, সারাদিন পরিশ্রম করে যে আয় হয়, তা দিয়ে বর্তমান সময়ে সংসার চালানো কঠিন। বাধ্য হয়ে অনেকেই তাঁত পেশা ছেড়ে অন্য কাজে চলে যাচ্ছে। এ ছাড়া বাজারে থ্রি-পিস আসার কারণে নারীরা তাঁতের শাড়ি পড়তে চায় না। দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, শ্রমিক সংকট, বাজার অব্যবস্থাপনা ও ন্যায্যমূল্য না পাওয়ায় তাঁতশিল্প ধ্বংসের পথে। প্রবীণ তাঁতিরা এখনো তাঁত আঁকড়ে থাকলেও তাদের পরবর্তী প্রজন্মের বড় একটি অংশ আর এই পেশায় ফিরতে চাইছে না। তা ছাড়া কর্মচারী সংকট দিন দিন প্রকট হচ্ছে।

তাঁত ব্যবসায়ীরা বলেছেন, টাঙ্গাইলে ঐতিহ্যবাহী পাথরাইল এলাকায় প্রায় পাঁচ হাজার তাঁত ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র চারশতে। নতুন প্রজন্মকে এ শিল্পে উদ্বুদ্ধ করতে সরকারের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। তা না হলে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

আধুনিক প্রযুক্তি, সহজ ঋণ, প্রশিক্ষণ, ন্যায্যমূল্য পারিশ্রমিক এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি করা গেলে তরুণদের আবারও তাঁত শিল্পে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন।

তাঁতের কারিগর রশীদ মিয়া বলেন, ৩০ বছর ধরে তাঁতের শাড়ি তৈরি করি। অনেকেই এই পেশা ছেড়ে চলে গেছে। নতুন করে তাঁতের কারিগর তৈরি হচ্ছে না। আগের মতো তাঁতের শাড়ি বিক্রি হয় না। যার ফলে অনেকেই এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। যে টাকা মজুরি পাই, এ টাকা দিয়ে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যায়। মজুরি কম হওয়ায় নতুন করে কেউ আসছেন না।

আরেক তাঁতের কারিগর আকবর বলেন, এ পেশায় এসে এখন ঠিকমতো সংসার চলছে না। আমি এ পেশায় এসে ভুল করেছি। যে পরিশ্রম করে টাকা পাই, তা দিয়ে সংসার চালানো কষ্টকর। আমি আমার ছেলেদের এই পেশা আনবো না। এই পেশা ছেড়ে অনেকে রিকশা চালাচ্ছে, অন্য পেশায় চলে গেছে। পারিশ্রমিক কম হওয়ায় অনেকেই এ পেশা থেকে আগ্রহ হারাচ্ছে।

বাংলাদেশ তাঁত বোর্ড বেসিক সেন্টার টাঙ্গাইলের লিয়াজোঁ অফিসার জায়দুর রহমান বলেন, বাংলাদেশ তাঁতবোর্ড মূলত তাঁতিদের নিয়ে কাজ করে থাকে। সে লক্ষে আমরা তাঁতিদের প্রান্তিক বিভিন্ন সহযোগিতা প্ৰদান করি। কারিগরি সহযোগিতা এবং তাদের আর্থিক সহায়তা প্রদান করি। তবে টাঙ্গাইলে দিন দিন তাঁত শিল্পটা কমে যাচ্ছে। এর দুইটি কারণ হচ্ছে–শ্রমিক সংকট ও পণ্য সঠিক মূল্যে বিক্রি করতে না পারা। সুতা, রং ও রাসায়নিকের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে সে অনুযায়ী তাদের উৎপাদিত পণ্য শাড়ি, লুঙ্গি, গামছার দাম বৃদ্ধি পাচ্ছে না। ফলে চাহিদা কমে যায়। তাঁতিরা একটা সংকটময় মুহূর্ত পার করছেন। ফলে অনেকে পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন।

তিনি বলেন, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। যেন তাঁতিদের এই পেশায় ধরে রাখা যায়। কীভাবে তাদের ডিজাইনের ভিন্নতা আনার মাধ্যমে চাহিদা বৃদ্ধি করা যায়। বাইরে কীভাবে তাদের সম্প্রসারণ করা যায়। বাংলাদেশ তাঁতবোর্ড তাঁতিদের প্রশিক্ষণের জন্য টাঙ্গাইলে একটি প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করছে। এখানে তাঁতিদের বুনন শিল্প ও মার্কেটিংয়ের ওপর প্রশিক্ষণ প্ৰদান করা হচ্ছে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যকে ধরে রাখতে নতুন একটা প্রকল্প নেওয়ার জন্য মন্ত্রণালয়ে উপস্থাপন করা হয়েছে। টাঙ্গাইলের তাঁতিপণ্য বা তাঁতপল্লী, তাঁত বিক্রয়কেন্দ্র স্থাপনের একটা প্রক্রিয়া চলমান রয়েছে। সেটা হলে আমরা আশা করি, তাঁতিরা তাদের পুরোনো ঐতিহ্য ফিরে পাবেন। এ পেশায় পর্যাপ্ত পারিশ্রমিক না পাওয়ার কারণে তরুণরা এ পেশায় আগ্ৰহী হচ্ছে না। আমরা তাদেরকে কীভাবে এ পেশায় নিয়ে আসা যায় সে বিষয়ে কাজ করে যাচ্ছি। বিভিন্ন সহায়তা প্ৰদানের মাধ্যমে তাদের যেন আর্থাসামাজিক অবস্থা কীভাবে উন্নয়ন করা যায়। এ পেশায় টিকে রাখার জন্য বাংলাদেশ তাঁতবোর্ড কাজ করে যাচ্ছে।

_Rs_

ট্যাগ :
জনপ্রিয়

খটখট শব্দে এখন নীরবতা, অস্তিত্বের লড়াইয়ে ঐতিহ্যবাহী তাঁত শিল্প

প্রকাশিত : ০৩:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬