১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

ঘাটাইলে ইউপি সদস্য গণ পিটুনির শিকার

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাউল জোরপূর্বক নিজ বাড়িতে নেয়ার সময় আতিকুর রহমান সুমন নামে এক ইউপি সদস্য গণপিটুনির শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। ঘটনার খবর পেয়ে পুলিশ ইউপি সদস্যকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সদস্য আহত হলে তাকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

স্থানীয়রা জানান, ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদে প্রধান মন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাউল অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান হীরা। কার্ডধারীরা লাইনে দাড়িয়ে ১০ কেজি করে চাউল গ্রহণ করলেও ০২ নং ওর্য়াডের ইউপি সদস্য আতিকুর রহমান সুমনের মাধ্যমে ৪০জন হত দরিদ্রদের নামে বরাদ্ধকৃত চাউল তাদের মধ্যে বিতরণ না করে নিজেই হীণ উদ্দেশ্যে তার বাড়িতে নিয়ে যেতে চায়। বিষয়টি অন্যান্য ইউপি চেয়ারম্যান, অন্যান্য সদস্য ও স্থানীয় জনগণ বাঁধা প্রদান করে। এ নিয়ে উভয়ের মধ্যে এক পর্যায়ে কথাকাটি হাতাহাতি হয়। এ ঘটনার পর ওই ইউপি সদস্যসহ আরো কয়েকজন যুবক নিয়ে ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। এ বিষয়টি স্থানীয়দের মাঝে জড়িয়ে পড়লে জনগণ পাল্টা ইউপি সদস্য আতিকুর রহমান সুমনকে গণ পিটুনি দেয়। খবর পেয়ে ঘাটাইল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে ওই ইউপি সদস্যকে উদ্ধার করে। সে আহত হলে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, হতদরিদ্রদের মাঝে বরাদ্দকৃত চাউল ইউপি পরিষদ থেকে বিতরণ করার কথা থাকলেও তিনিই একমাত্র ইউপি সদস্য যিনি পুরো ৪০টি কার্ডের চাউল জোর করে নিজ বাড়িতে নেয়ার চেষ্টা করে কিন্তু তা আমি নিতে দেইনি বলে এ অনাকাঙ্খিত দুঃখজনক ঘটনাটি ঘটেছে। এ দিকে ওই ইউপি সদস্যের ছেলে লাবিব এর আইডি থেকে সামাজিক যোগাযোগে তাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রদান করছে। এ ব্যাপারে ইউপি সদস্য আতিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

ঘাটাইলে ইউপি সদস্য গণ পিটুনির শিকার

প্রকাশিত : ০৭:০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩