কুমিল্লা বুড়িচং জাবাল ই নূর দারুল কুরআন মাদ্রাসা ঐতিহ্য ও গৌরবের বুড়িচং দরবার শরীফের হেফজ ও এতিমখানা বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে হাফেজে কুরআন ও প্রথম পুনর্মিলন অনুষ্ঠান উদযাপিত হয়েছে।গতকাল সোমবার প্রাক্তন ছাত্রদের উদ্যোগে জাবাল ই নূর দারুল কুরআন মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয়ে দুপুরে শেষ হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফ মাহমুদ অপু,প্রধান মেহমান উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব,উপস্থাপক,বাংলাদেশ বেতার,বিটিভি,চ্যানেল আই,মাই টিভি,এস এ টিভির ধর্মীয় আলোচক মুফতি মাওলানা মোহাম্মদ এহসানুল হক মোজাদ্দেদী।
বিভিন্ন টিভি চ্যানেলের ধর্মীয় আলোচক,বাংলাদেশ বিজিবি ও বুড়িচং কেন্দ্রীয় ঈদগাহের পেশ ইমাম মাওলানা রেজাউল করিম নিজামী ও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফেজ মোঃ আবু ইউসুফ এর যৌথ সঞ্চালনায় বুড়িচং দরবার শরীফের গদ্দিনশীন আলহাজ্ব মাওলানা জব্বার পীর সাহেবের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যথাক্রমে গোসাইপুর কে জি কে দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ হোসেন মাস্টার,বুড়িচং জাবাল ই নূর কোরআন মাদ্রাসার সাবেক শিক্ষক হাফেজ মোঃ আবদুর রউফ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন,মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা ইলিয়াস হোসাইন।
আরও উপস্থিত ছিলেন হাফেজ মোঃ হাসান,হাফেজ রবিউল ইসলাম, হাফেজ মোঃ মাহমুদউল্লাহ সহ মাদ্রাসার প্রাক্তন ছাত্র,বর্তমান ছাত্র, এলাকার গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও এলাকাবাসী। প্রধান মেহমান তার বক্তব্যে বলেন আপনারা নিজেকে মুসলিম দাবি করলে চলবে না,আল্লাহ ও নবী রাসূলের আদর্শ অনুসরণ করে ইসলাম কায়েম করতে হবে।প্রধান অতিথি তার বক্তব্যে পরিশেষে বলেন আমি এই দরবার শরীফের আরেকটি প্রতিষ্ঠান ফুলতলী দারুল কিরাত্ব শিক্ষা কেন্দ্রের একমাত্র জেনারেলের ছাত্র, আমি এখানে আমার জীবনের প্রায়২০ বছর সময় বিভিন্নভাবে অতিবাহিত করেছি,ইহা আমার ঘর,এই বলে আবেগে আপ্লূত হয়ে পরেন,এখানে যেকোনো কাজে অংশগ্রহণ করতে পারলেই আমি নিজেকে গর্ববোধ করি।তাই প্রাক্তন হাফেজ ছাত্রদের নিমন্ত্রনে শত ব্যস্ততার মাঝে না এসে পারলাম না।তিনি আরও বলেন আমি সকল ছাত্র ও শিক্ষকদের সুসাস্হ্য কামনা করি এবং আমৃত্যু আপনাদের পাশে থেকে সেবা ও বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করবো।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















