আর্দশ শিক্ষক না হলে ছাত্ররা মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত হবে না এমন টাই মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মন্ত্রী শ. ম রেজাউল করিম। দিনব্যাপি নানা আয়েজনে প্রথম পুর্নমিলনী অনুষ্ঠান করল ১৯৬১ থেকে ২০২২ সালের সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এস,এস,সির ব্যাচ। ঈদের তৃতীয় দিন সোমবার, ২৪ এপ্রিল সকালে প্রাক্তন ছাত্র,ছাত্রীদের অংশগ্রহনে একটি র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিদ্যালয় মাঠে গিয়েশেষ হয় এর পর আড্ডা গল্পে আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাতে অনুষ্ঠানের সূচনা হয়।
পূর্নমিলনী উদযাপন কমিটির আহবায়ক বীর মক্তিযোদ্ধা ও সাংবাদিক মো: নজরুর ইসলামের সভাপতিত্বে ও স্বরূপকাঠী
পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা এম সামশুল হক, নবম জাতীয়
সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, প্রাক্তন ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান
পান্ন, উপজেলা চেয়াম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম মুহিদ ও শশাঙ্ক রঞ্জন সমদ্দার সহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তির্বগ গন্যমান্য এবং বিভিন্ন র্পযায়ের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি বলেছেন, আর্দশ শিক্ষক সমাজে না হলে ছাত্ররা মূল্যবোধের
শিক্ষায় শিক্ষিত হবে না। নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হবে না। যে জাতী শিক্ষিত নয়, সেই র্মূখ জাতি নিয়ে সামনে এগুনো
যায়না, এই র্মূখতা পুথিঁগত শিক্ষা দিলেই শেষ হবেনা, তাকে আর্দশ ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। মন্ত্রী সোমবার
রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ‘সরকারী স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিবার পুর্নমিলনী-২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















