চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অতীন্দ্র লাল নাথকে সভাপতির পদ না দিয়ে জামায়াত বিএনপি থেকে লোক এনে সভাপতি সম্পাদক করা হয়েছে দাবি করে মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী পরিবারের সদস্যরা।
বুধবার সকালে ইউনিয়নের বিবিরবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার অর্ধশতাধিক আওয়ামী পরিবারের নারী পুরুষ হাতে হাত মিলিয়ে অংশ নেন।
এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার সপ্নকে যেন বাস্তবায়ন করতে না পারে সেজন্য একজন মূল আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে জামায়াত বিএনপির এজেন্ডা মোস্তাক আহমদকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে। মানববন্ধন থেকে এই কমিটি বাতিলের দাবি জানান বক্তারা।
এসময় বীর মুক্তিযোদ্ধা সমাচরণ নাথ, মুক্তিযোদ্ধা অনিল নাথ, স্থানীয় আওয়ামীলীগ নেতা সাইফুল আলম, জাহাঙ্গীর আলম, সুবল চন্দ্র বড়ুয়া, মুফিজুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















