১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সাতক্ষীরায় কারাগারে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

সাতক্ষীরা কারাগারে এক সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ভোররাতে সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত কয়েদী রবীন্দ্রনাথ দে (৬৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের মৃত. পরেশ নাথের ছেলে।
সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশীদ জানান, বুধবার রাতে কয়েদী রবীন্দ্রনাথ দে তলপেটে ব্যাথা অনুভব করে।

কারা হাসপাতালে চিকিৎসা দিলে অবস্থার উন্নতি না হওয়ায় রাত সাড়ে ১১টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ভর্তি রাখেন চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, দুইটি টাকা পয়সার মামলায় পৃথক আট মাসের সাজাপ্রাপ্ত কয়েদী ছিলেন রবীন্দ্রনাথ। ২০২২ সালের ২ নভেম্বর থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।

বিজনেস বাংলাদেশ /  হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

সাতক্ষীরায় কারাগারে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

প্রকাশিত : ০১:৫২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩