মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামে ২৯শে এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাটবন্দর বাসষ্ট্যান্ডে রাজৈর পৌর আওয়ামলীগের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি টেকেরহাট বন্দরের মহাসড়ক প্রদক্ষিন করে বাসষ্ট্যান্ড গোল চত্তরে এসে শেষ হয়।
পৌর আওয়ামীলীগের একাংশের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন চৌধুরী, স্থানীয় সাংসদ প্রতিনিধি আ.ফ.ম. ফুয়াদ, উপজেলার আওয়ামীলীগের আহবায়ক সাহাবুদ্দিন সাহা মিয়া, সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সুমন তালুকদার, জেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জিহাদুর রহমান সবুজ, সাবেক জেলা পরিষদ সদস্য নুর জাহান পারুল, উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ সাগর হোসেন উজির, সাংগঠনিক সম্পাদক এমারত হোসেন আকনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
মির্জা ফখরুলের রাজৈরে আগমনের প্রতিবাদে বিক্ষোভ
-
আমেনা, রাজৈর(মাদারীপুর)প্রতিনিধি। - প্রকাশিত : ০৭:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- 76
ট্যাগ :
জনপ্রিয়




















