১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

টাঙ্গাইলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন

বেলুন উড়ানো, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের শামসুল হক তোরণের সামনে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান।

পরে সেখান থেকে ‘নিশ্চিত করি শোভন কর্ম পরিবেশ, গড়ে তুলি স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, ডেপুটি সিভিল সার্জন ফারজানা তাহের মুনমুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মো. আনোয়ার হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. জমির উদ্দিন প্রমুখ। টাঙ্গাইল কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহা পরিদর্শক মহর আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ /  হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

টাঙ্গাইলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন

প্রকাশিত : ০২:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩