১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

অনুমতি না নিয়ে কালিহাতী পৌর মেয়রের বিদেশ ভ্রমণ, সমালোচনা

অনুমতি না নিয়ে টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার পার্শ্ববর্তী দেশ বিদেশে ভ্রমণ করেছে। এতে বঞ্চিত হচ্ছেন পৌরসভায় আসা সেবা নিতে আসা গ্রহীতারা। সব মিলিয়ে এলাকায় সমালোচনা চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার গত ২৫ এপ্রিল থেকে তার পৌরসভার কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন। পৌরসভায় মেয়রকে না পেয়ে কেউ কেউ তার সালেংকার বাসায় গিয়েও তাকে পাননি । যার ফলে স্থানীয় অধিবাসীরা পৌরসভায় সেবা নিতে এসে বিড়ম্বনায় পড়ে ভোগান্তি পোহাচ্ছেন।
পৌরসভা সূত্র জানায়, মেয়র নুরুন্নবী সরকার কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত ভ্রমনে গিয়েছেন। তাই অনুমতি না থাকায় বিষয়টি গোপন রাখা হয়েছে। এ বিষয়ে কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকারের সাথে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে মেয়রের কয়েক জন অনুসারী জানান, মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার ২৫ এপ্রিল বেনাপোল স্থলবন্দর দিয়ে পাশ্ববর্তী দেশ ভারত ভ্রমনে গেছেন। অনুমতি না নিয়ে দেশের বাইরে যাওয়া মেয়রের জন্য সমস্যা হতে পারে, তাই বিষয়টি গোপন রাখা হয়েছে।
কালিহাতী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর জানান, মেয়র ব্যক্তিগত কাজে ঢাকায় আছেন। তবে তিনি কত দিনের জন্য ঢাকায় গেছেন, বা ছুটি নিয়ে গেছেন কি না এমন বিষয়ে তিনি চুপ থাকেন।
২০১১ সালের ১৯ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সরকারি কর্মকর্তা, কর্মচারী, জন প্রতিনিধিদের বিদেশ ভ্রমনের অনুমতি ও অনুসরণীয় আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে একটি পরিপত্র জারি করেছেন। ওই পরিপত্র সূত্রের ৭ এর (খ) ধারায় বলা আছে, পার্বত্য চট্রগ্রাম স্থানীয় সরকার পরিষদ/পার্বত্য জেলা পরিষদ সমূহের সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশনের কমিশনার, এবং পৌরসভার মেয়র গণের বিদেশ ভ্রমনে স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী অনুমোদন দিবেন। মন্ত্রীর অনুমোদন ছাড়া ওই ক্যাটাগরির কেউ বিদেশ যেতে পারবেন না বলে স্পষ্টভাবে বলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

অনুমতি না নিয়ে কালিহাতী পৌর মেয়রের বিদেশ ভ্রমণ, সমালোচনা

প্রকাশিত : ০৫:১৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩