টাঙ্গাইলে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রথম দিন ৬৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার ১২ টি উপজেলার ৮২ টি কেন্দ্রে প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ভোকেশনাল বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকালে শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুর রহিম সুজন, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফরআহমেদ, কেন্দ্র সচিব বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম প্রমুখ।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, এ বছর জেলায় ৫২ হাজার ২২২ জন শিক্ষার্থী এসএসসি) ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে প্রথম দিন এসএসসিতে ৪২ হাজার ৫৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩১ জন অনুপস্থিত ছিলো, দাখিল পরীক্ষায় ছয় হাজার ২৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৯ জন অনুপস্থিত ছিলো এবং এসএসসি ভোকেশোনাল চার হাজার ৩৬৪ জন ও দাখিল ভোকেশোনাল পরীক্ষায় ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০ জন অনুপস্থিত ছিলো।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলার প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভ‚মি) পরীক্ষায় দায়িত্ব পালন করছেন। এছাড়াও একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
এসএসসি ও সমমানের পরীক্ষা টাঙ্গাইলে প্রথম দিন অনুপস্থিত ৬৩০
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৬:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- 76
ট্যাগ :
জনপ্রিয়




















