০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

গোয়াইনঘাটে এক গাঁজা চাষী গ্রেফতার

গোয়াইনঘাটে গাঁজা গাছসহ গাঁজা চাষী এক বৃদ্ধকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
এসময় বাড়ির উঠানে লাগানো ছয়টি গাঁজা গাছ জব্দ করে গাঁজা চাষী মিজানুর রহমান (৫০)কে গ্রেফতার করা হয়।

ধৃত আসামি ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর (ঢালারপার) গ্রামের বাসিন্দা মিজানুর রহমান(৫০)।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষীণ প্রতাপপুর (ঢালারপার) গ্রামে অভিযান চালায় গোয়াইনঘাট থানা পুলিশ। অভিযানে তার বাড়িতে লাগানো ছয়টি গাঁজা গাছ জব্দ করে চাষে জড়িত গাঁজা চাষী মিজানুর রহমানকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন, গোয়াইনঘাট থানার এসআই আখতার হোসেন, এএসআই এনামুল হক। আটক হওয়া মিজানুর রহমান পেশাদার একজন গাঁজা ব্যবসায়ী বলে জানা যায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কে এম নজরুল সত্যতা নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলার রজ্জু হলে আদালতে প্রেরণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

গোয়াইনঘাটে এক গাঁজা চাষী গ্রেফতার

প্রকাশিত : ০২:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩