০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি! অডিও ভাইরাল

যশোরের চৌগাছায় মুঠো ফোনে ছাত্রলীগ নেতা রুহুল আমীনকে প্রাননাশের হুমকি দিয়েছে মিঠুন পাঠনি নামে এক সন্ত্রাসী। মিঠুন গত ১মে মুঠো ফোনে রুহুল আমিনকে এ প্রাননাশের হুমকিসহ বিশ্রী ভাষায় গালাগাল করেন। এ ঘটনায় ভীত রুহুল আমীন গত ৩ মে চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেন। এদিকে গতকালই মিঠুন পাঠনির সেই বিশ্রী গালাগাল ও প্রাননাশের হুমকির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে। অভিযুক্ত মিঠুন পাঠনি (২৮) বেড়গোবিন্দপুর গ্রামের মাহিন পাঠনির ছেলে। তবে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এম এ করিম , হাসান রেজা, ফিরোজ হোসেন এবং শফিকুর রহমান রাথিক মুধা বলেন, মিঠুন মূলত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইব্রাহীমের দেহরক্ষী ও মটর সাইকলে চালক। উল্লেখ্য এই মিঠুন পাঠনি কিছু দিন আগে এক সাংবাদিকের উপরেও সন্ত্রাসী হামলা চালিয়েছিল।

ঘটনার বিষয়ে রুহুল আমিন বলেন, ১ মে প্রথমে ০১৭২৪-৯৮৪০৭১ নাম্বার থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেন আমার সাথে কথা বলেন। এর কিছুক্ষন পরেই ওই একই নাম্বার থেকে আবারো আমার ০১৭২৯-১৮৭৩২৩ নাম্বারে কল আসলে আমি রিসিভ করি। তখন অপরপ্রান্ত থেকে মিঠুন পাঠনি বিশ্রী ভাষায় গালমন্দ করাসহ প্রাননাশের হুমকি দেয়।

ভাইরাল হওয়া সেই অডিওতে মিঠুন পাঠনির সেই বিশ্রী গালাগাল ও প্রাননাশের হুমকির সত্যতা পাওয়া যায়। অডিওর প্রথমেই মিঠুন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এমএ করিমের বিরুদ্ধে বিশ্রী ভাষায় গালাগাল করেন। তারপরেই সে রুহুলকে প্রান নাশের হুমকি দেয়।

জানতে চাইলে যশোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানজীব নওশাদ পল্লব বলেন, এ বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহন করবো।

তবে এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এমএ করিম বলেন, ঘটনাটি আমি যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াসকে জানিয়েছি এবং থানাতেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এবং এই সন্ত্রাসীর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হলে আমরা আদালতের শরানাপন্ন হওয়াসহ অন্যান্য পদক্ষেপও গ্রহন করবো বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক এমএ করিম, হাসান রেজা, ফিরোজ হোসেন এবং শফিউর রহমান রাথিক মৃধাসহ উপজেলা ছাত্রলীগের অন্যান্য সদস্যরা।

বিজনেস বাংলাদেশ / হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

ছাত্রলীগ নেতাকে হত্যার হুমকি! অডিও ভাইরাল

প্রকাশিত : ১১:১৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩