০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

কুয়াকাটা সৈকতে ভেসে এলো শুশক প্রজাতির ১টি মৃত মা ডলফিন 

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এলো একটি শুশক প্রজাতির ১টি মৃত মা ডলফিন। এটির দৈর্ঘ্য ৯ ফুট ও প্রস্থ ২ ফুট। শুক্রবার বেলা ১০টার দিকে সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন পয়েন্টে ডলফিনটি দেখতে পায় স্থানীরা। এরপর তারা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেয়।

স্থানীয় সূত্র ও ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির লেজে এবং পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে এটি মারা যেতে পারে। তাদের ধারনা ডলফিনটির ৪৮ ঘন্টা আগে মৃত্যু হয়েছে। তবে ঠিক কিভাবে এটি মারা গেছে সেটি একেবারে নিশ্চিত করতে পারেনি তারা।

সৈকতের ফুচকা বিক্রেতা সফিউল হাওলাদার জানায়, শুক্রবার সকাল ৯টার দিকে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ডলফিনটি পরে থাকতে দেখি। এরপর আমরা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেই।

ডলফিন রক্ষা কমিটির সদস্য সংবাদকর্মী আবুল হোসেন রাজু জানান, ডলফিনটির লেজে এবং পিঠে বেশ কিছু আঘাত রয়েছে। আমাদের প্রাথমিক ধারনা জেলেদের জালে আটকে এটির মৃত্যু হয়েছে।

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম জানায়, ডলফিনটির মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য এটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেয়া হবে।

বিজনেস বাংলাদেশ / হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

কুয়াকাটা সৈকতে ভেসে এলো শুশক প্রজাতির ১টি মৃত মা ডলফিন 

প্রকাশিত : ০২:২৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩