০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

৫ দিন বন্ধ নওগাঁ-বগুড়া বাস চলাচল

নওগাঁ থেকে বগুড়া রুটে সরাসরি বাস চলাচলচার পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে। নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ এবং বগুড়া জেলার বাস মালিকের মধ্যে বিরোধের জের ধরে গত বুধবার থেকে এই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই রুট ব্যবহারকারী যাত্রীরা। সমাধান না হওয়ায় ৯ মে উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসবে কেন্দ্রীয় কমিটি।

জানা যায়, গত বুধবার থেকে নওগাঁ জেলা বাস মালিক গ্রুপ এবং বগুড়া জেলার বাসমালিকের মধ্যে বিরোধ শুরু হয়। নওগাঁ শহরের বাইরে সাপাহার পকেট রোড ব্যবহার নিয়ে এই দ্বন্দ্বের মূল কারণ বলে জানা গেছে।
নওগাঁ জেলা বাসমালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম জানান, দুই জেলার বাসমালিক দ্বন্দ্বের বিষয়ে সেন্ট্রাল কমিটি একটি বৈঠক ডেকেছে। আশা করি সেই বৈঠকে ভালো একটা সমাধান আসবে।

সভাপতি আরও জানান, নওগাঁ থেকে ঢাকাগামী বাসগুলো শুধু বগুড়ার ওপর দিয়ে চলাচল করে। এক্ষেত্রে বগুড়ায় আমাদের কোনো কাউন্টার নেই। আমাদের বাসগুলো বগুড়ায় কোনো যাত্রী উঠাতে পারে না। তার পরও বগুড়ার বাসমালিকরা বিভিন্ন সময় আমাদের সঙ্গে অন্যায় আচরণ করেন।

কেন্দ্রীয়ভাবে বৈঠক ডাকা হয়েছে, বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও শাহ ফতেহ আলী বাসের মালিক আমিনুল ইসলাম মোবাইল ফোনে বলেন, বৈঠকে দুপক্ষ আলোচনা করে একটা সমাধান করা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি জানাবে।

জনগণের ভোগান্তি লাঘবের জন্য ভালো কোনো ফল আসবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, তারা তো বলছেন জনগণের ভোগান্তি হচ্ছে না। নাটোর রাজশাহী হয়ে তাদের বাস ভালো চলছে। আমাদেরও সান্তাহার থেকে ভালোই চলছে। তিনি অভিযোগ করে আরও বলেন, আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় বসতে রাজি আছি। অভ্যন্তরীণভাবে শুক্রবার নওগাঁয় একটা মিটিং হয়েছে; কিন্তু সেখানকার পরিবহন নেতারা সেই আলোচনার গুরুত্ব দেননি। তারা সমস্যা সমাধানে এগিয়ে আসেননি।

নওগাঁ জেলা প্রশাসন খালিদ মেহেদী হাসান জানান, বাস চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই আমরা বেশ কয়েকবার বাস মালিক গ্রুপের সঙ্গে আলোচনা করেছি। সার্বিক বিষয়ে পর্যালোচনা করছে জেলা প্রশাসন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

শহিদনগর এম. এ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে ফুলেল সংবর্ধনা

৫ দিন বন্ধ নওগাঁ-বগুড়া বাস চলাচল

প্রকাশিত : ১১:২১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩