০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

‘কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারে সম্পর্কে প্রভাব পড়বে না’

কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
আজ মঙ্গলবার (১৬ মে) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, হলি আর্টিজানের ঘটনার পর কয়েকটি দেশের কূটনীতিককে বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিল। তবে এখন জঙ্গিবাদ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় তা কমানো হচ্ছে।

তিনি বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী রাষ্ট্রদূতদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। সড়কে চলাচলের সময় রাষ্ট্রদূতদের সঙ্গে এখন শুধু পুলিশের এসকর্ট থাকছে না। তবে অফিস ও মিশনের দায়িত্বে থাকবে পুলিশ। আর তারা যদি বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে চান, সে ক্ষেত্রে আনসার থেকে তারা এ সার্ভিস ভাড়া করতে পারবেন।

তিনি বলেন, কূটনীতিকরা কোথায় পতাকা ব্যবহার করবেন, আর কোথায় করবেন না, সে বিষয়ে আশা করি তারা সজাগ থাকবেন। আমি যখন ব্যক্তিগত কাজ ও শপিং-এ যাই, তখন পতাকা ব্যবহার করি না বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

‘কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারে সম্পর্কে প্রভাব পড়বে না’

প্রকাশিত : ০৬:৪৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩