০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কোস্ট গার্ডের

ঘূর্ণিঝড় মোখায় প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান।গত ১৪ মে ঘূর্ণিঝড় ‘‘মোখা” বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিন দিয়ে প্রবাহিত হয়।
উক্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টসার্টিনে ব্যপক ক্ষতি সাধিত হয়।

শুক্রবার, ১৯ মে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন বিভিন্ন কর্মসূচী পালন করেছে।ক্ষতিগ্রস্থদের সাহায্যের অংশ হিসেবে অদ্য কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান কতৃর্ক সেন্টমার্টিন্স এলাকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী (চাল, ডাল, চিড়া, চিনি, লবণ, সয়াবিন তেল, ম্যাচ, মোমবাতি) বিতরণ করা হয়।

এসময় অধিনায়ক বিসিজিএস কামরুজ্জামান কমান্ডার মীর মোঃ মাহবুবুল হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক কর্মহীন ও দুঃস্থদের সাহায্যের এই ধারা নিয়মিত অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কোস্ট গার্ডের

প্রকাশিত : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩