০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

‘জাহাঙ্গীরের উপর হামলা ঘটনা একটি সাজানো নাটক’

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আতাউল্লাহ মন্ডল বলেছেন, স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুনের ছেলে এবং আওয়ামী লীগ থেকে বহিস্কৃত সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের উপর হামলার ঘটনাটি একটি সাজানো নাটক। তিনি যে কয়েকদিন পরপর সুন্দর নাটক তৈরি করতে পারেন তা গাজীপুরবাসীসহ দেশবাসী জানে।
শুক্রবার বিকেলে চেরাগআলীস্থ টঙ্গী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, গাজীপুর জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার সাদাত সরকার, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আতাউল্লাহ মন্ডল প্রশ্ন রেখে বলেন, তাদের গণসংযোগে হামলার ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জড়িত নয়। আমরা বিশ্বাস করি যারা হামলা করেছে তারা অবশ্যই অনুপ্রবেশকারী। কারন তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন অবস্থায় বিএনপি-জামায়াতের অনেক নেতাকর্মীকে কৌশলে আওয়ামী লীগে পদপদবী দিয়েছেন। তারাই এখন তার উপর হামলা করছে। তিনি আরও বলেন, গাজীপুর সিটি নির্বাচন উপলক্ষে যেখানেই হামলার ঘটনা ঘটছে সবই জাহাঙ্গীর আলমের সাজানো নাটক।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

‘জাহাঙ্গীরের উপর হামলা ঘটনা একটি সাজানো নাটক’

প্রকাশিত : ০৮:১৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩