০৮:০১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

হানিফ ফ্লাইওভারে দুই বাসের রেষারেষিতে বিজ্ঞাপন কর্মকর্তার মৃত্যু

রাজধানীর হানিফ ফ্লাইওভারে দুই বাসের রেষারেষিতে ঢাকা ট্রিবিউন পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ নাজিম উদ্দিন (৩৮) নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সায়েদাবাদ জনপদ মোড় সংলগ্ন ফ্লাইওভারে একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় নাজিমকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিমের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার কালমার বালুরচরে। তিনি ঢাকার শ্যামপুরে থাকতেন। আজ সকালে অফিসের কাজে বের হয়েছিলেন তিনি।

নাজিমকে উদ্ধারকারী পথচারী রাসেল মাহমুদ বলেন, নাজিম যাত্রাবাড়ীর দিক থেকে মোটরসাইকেলে করে আসার সময় সায়েদাবাদ জনপদ মোড় এলাকায় তার পেছনে থাকা একটি যাত্রী পরিবহন তাকে ওভারটেক করার চেষ্টা করে। এসময় ওই গাড়ির পেছনে আরো একটি গাড়ি ওভারটেক করার চেষ্টা করে। প্রথমে ওভারটেক করা গাড়িটি তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। পরে ওই গাড়ির পেছনের দুইটি চাকা তার গলার উপর দিয়ে চলে যায়। এরপর আমরা কয়েকজন মিলে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাই।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে ঢামেকের ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, এ ঘটনায় মনজিল পরিবহন নামে একটি বাস আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

হানিফ ফ্লাইওভারে দুই বাসের রেষারেষিতে বিজ্ঞাপন কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত : ০২:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮