০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

কাউকে জেতানো বা পরাজিত করা আমাদের দায়িত্ব নয়: সিইসি

নির্বাচনে কাউকে জেতানো বা পরাজিত করা আমাদের দায়িত্ব নয়। আমাদের দায়িত্ব ভোটাররা যাতে সঠিকভাবে ভোট দিতে পারেন সেটি নিশ্চিত করা। কোনো রকম অনাস্থা যেন মানুষের মধ্যে না থাকে সেটিও নিশ্চিত করা এমন টাই মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বুধবার, ৩১ মে সকাল সাড়ে ১০টায় কর্মকর্তাদের সঙ্গে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনার সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এই ব্রিফিং হয়।

ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব হালকাভাবে নেবেন না। প্রিসাইডিং কর্মকর্তা চাইলে ভোট বন্ধ করতে পারেন। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আপনাদের।

সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম ও রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

কাউকে জেতানো বা পরাজিত করা আমাদের দায়িত্ব নয়: সিইসি

প্রকাশিত : ০৩:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩