১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুদ্রাস্ফীতির কারণে সারা বিশ্বেই কষ্টে আছে মানুষ, দেশের পরিস্থিতি সামাল দিতে সাধ্যমত চেষ্টা করছে সরকার।

শুক্রবার (৯ জুন) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিযোগিতার মধ্য থেকে উৎকর্ষ সাধন হবে। আমাদের দেশে অনেক খেলা আছে, সে খেলাগুলোকে আস্তে আস্তে প্রতিযোগিতায় যুক্ত করতে হবে।

সরকার প্রধান বলেন, আমরা একসময় বিশ্বকাপ খেলতে পারব। একদিন বিশ্বকাপ জিতেও আনতে পারি। সেভাবে মন-মানসিকতা ঠিক রেখে সবাইকে এগিয়ে যেতে হবে।

শেখ হাসিনা বলেন, খেলাধুলার আয়োজন দেশব্যাপী একটা অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক চর্চায় মানুষের মেধা বিকাশ হয়। মানুষ উজ্জীবিত হয়, আত্মবিশ্বাস বাড়ে, দেশের প্রতি ভালোবাসা বাড়ে, দায়িত্ববোধ বাড়ে ও কর্তব্যবোধ বাড়ে।

এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনকে আন্তরিক ধন্যবাদ জাানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজনেস বাংলাদেশ/ dh

ট্যাগ :
জনপ্রিয়

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬:৪১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩