গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছ। গতাকল বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের এ ফাইনাল ম্যাচে যুক্ত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। এ সময় কালীগঞ্জ পৌর মেয়র এসএম রবীন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেনসহ অন্যর অবস্থিত ছিলেন।
খেলায় ট্রাইবেকারে বক্তারপুর ইউনিয়নকে পরাজিত করে কালীগঞ্জ পৌরসভা জয়লাভ করে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















