জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকেরা। শুক্রবার, ১৬ জুন সকাল সাড়ে দশটার দিকে পাংশা প্রেসক্লাবের আয়োজনে শহরের মালেকপ্লাজার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে। সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। সংবাদ প্রকাশের জেরে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত্যার সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদকর্মীরা।
পাংশা প্রেসক্লাবের সভাপতি এস,এম,রাসেল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশা,সহ সভাপতি আব্দুর রশিদ,সহ সভাপতি শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রতন মাহামুদ, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, এম এ জিন্নাহ,প্রমূখ।
এছাড়াও পাংশা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈকত শতদল,প্রচার সম্পাদক শাহীন রেজা, সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য আলআমিন হোসেন,মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব




















