০২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

ঝালকাঠির নলছিটিতে প্রবাসী মায়ের সাথে অভিমান করে অনামিকা আক্তার আদুরী (১৭)নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার(১৫জুন) রাতে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রী স্থানীয় বাসিন্দা অলি ইসলামের প্রথম স্ত্রীর বড় মেয়ে।

প্রতিবেশীরা জানায়, অনামিকা আক্তার আদুরীর মা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। এরই মাঝে তার বাবা দ্বিতীয় বিবাহ করেন এবং তার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন।তবে মেয়ে তার বাবার সাথেই থাকতো। ঘটনার দিন বৃহস্পতিবার (১৫জুন) দুপুরে নিজের রুমে বসে দীর্ঘ সময় তার মায়ের সাথে মোবাইল ফোনে কথা বলেছেন। এসময় বেশ উচ্চস্বরে তার মায়ের সাথে তার কথা-কাটাকাটি হয়। এরপর রাতে তার বাবা বাসায় এসে তার রুম ভিতর থেকে আটকানো পেয়ে অনেক ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে পিছনের জানালা থেকে দেখতে পান তার মেয়ে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

নিহত অনামিকা আক্তার আদুরী ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা একজন মুদি ব্যবসায়ী।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু. আতাউর রহমান জানান, আত্নহত্যার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আজকে (১৬জুন) ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হবে। তিনি আরও জানান, পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মায়ের সাথে অভিমান করেই সে আত্মহত্যা করেছে।

বিজনেস বাংলাদেশ/ dh

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মায়ের সাথে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত : ০৪:০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩