০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

সাতকানিয়ায় পানির স্রোতে ভেসে যাওয়া আরাফাতেের লাশ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়া কেরানী হাটের ঢেমশা মাইজ পাড়ার আরাফাতের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিন টার সময় নয়া খালের কাছাকাছি উত্তরের বিল নামক স্থানে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে যায় আরাফাত, এসময় তার সাথে ছিল তার চাচাতো ভাই শহিদুল ইসলাম।

জানা যায়,তারা দুজন সেখানে জাল নিয়ে মাছ ধরতে গিয়েছিল, প্রচুর বৃষ্টি হওয়ায় নয়া খালে পানির ঢল নামে এক পর্যায়ে পানির স্রোতে পড়ে কচুরিপানায় ঢুকে যায় সে, এসময় আশেপাশে থাকা লোকজন এসে থাকে বাঁচানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়,সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও আরাফাতের ভাই সহ এলাকার লোকজন উদ্ধার তৎপরতা চালায়, বিকেল থেকে রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও লাশের সন্ধান মেলেনি,পরে রাতে এলাকার যুবকদের নিয়ে লাশ উদ্ধারের উদ্যোগ নেন নজরুল ইসলাম। এরপর ভোরে সবাই মিলে যায় ঘটনাস্থলে, তারা সবাই মিলে কচুরিপানা পরিষ্কার করতে লাগে, কিছুক্ষণ পর পৌঁছে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি টিম ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিস ও ডুবুরি টিমের যৌথ উদ্ধার অভিযানে ডুবুরি টিমের লিডার টিটু কুমার বসাক এর নেতৃত্বে রবিবার, সকাল ৭টা ৩৫ মিনিটে লাশ উদ্ধার করে।
এর পর লাশ ময়নাতদন্তের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করে, সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, উদ্ধারের পর লাশ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে, তদন্ত কাজ প্রক্রিয়াধীন রয়েছে, নিহত আরাফাত হোসেন ঢেমশা ৫নং ওয়ার্ডের সোনা মিয়ার ছেলে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

সাতকানিয়ায় পানির স্রোতে ভেসে যাওয়া আরাফাতেের লাশ উদ্ধার

প্রকাশিত : ১১:৫৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩