গতিশীল, প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এবং সুসংযুক্ত জীবনযাপনের দারুণ একটি স্থান চট্টগ্রামের হালিশহর হাউজিং সোসাইটি। সম্প্রতি অভিজাত এলাকা হালিশহর হাউজিং সোসাইটিতে গ্রাউন্ড ব্রেকিংয়ের মাধ্যমে শুরু হলো পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের নান্দনিক প্রকল্প শফিক রেসিডেন্স’-২ এর নির্মাণকাজ।ইতিমধ্যে পিটুপির কনস্ট্রাকশনে হালিশহরের হাউজিং সোসাইটিতেই শফিক রেসিডেন্সের-১ম প্রকল্পের কাজ চলমান রয়েছে।
দ্রুত এবং আধুনিক নির্মাণের প্রতিশ্রুতি নিয়ে পিটুপি চট্টগ্রামের হালিশহর হাউজিং সোসাইটিতে আরো একটি অত্যাধুনিক আবাসন প্রকল্পের নির্মাণ কাজ শুরু করলো। হালিশহর থানাধীন এল ব্লকের ০৩ নম্বর প্লটে ‘শফিক রেসিডেন্স’ নামক আবাসন প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
১৯ জুন সোমবার সকালে চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে শফিক রেসিডেন্সের ২য় প্রজেক্টের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ১২ আসনের সম্মানিত এমপি সামশুল হক চৌধুরী, ভূমির মালিক মোহাম্মদ এ শফিক ,জিপিএইচ ক্যাপিটাল নির্বাহী পরিচালক একেএম জসিম উদ্দিন, পিটুপির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম, হেড অব বিজনেস অ্যান্ড অপারেশন নাজমুল বিন আবেদীন, গ্রুপ ডিজিএম রামেন দাশ গুপ্তা। এছাড়া অনুষ্ঠানে পিটুপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিটুপির পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার বলেন, হালিশহরের হাউজিং সোসাইটিতে পিটুপির ২য় নান্দনিক প্রকল্প হিসেবে নির্মিত হতে যাচ্ছে শফিক রেসিডেন্স।সবুজকে প্রাধান্য দিয়ে এবং আধুনিক ডিজাইনে ৯ তলা বিশিষ্ট আবাসন প্রকল্পটি নির্মিত হবে। প্রকল্পটি প্রধান সড়কের পাশে সবুজে ঘেরা ইকো ফ্রেন্ডলি লোকেশনে নির্মিত হচ্ছে। এই আবাসন প্রকল্পে ব্যবহৃত বিশ্বমানের নির্মাণসামগ্রী এই ভবনে আধুনিক জীবনযাপনের যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।
পিটুপি’র ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম বলেন, পিটুপি শুরু থেকে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে কাজ করে। পিটুপিতে একই ছাদের নিচে রয়েছে ডিজাইন, বিল্ড, ম্যাটেরিয়ালের স্বয়ংসম্পূর্ণতা। দ্রুত এবং মানসম্পন্ন নির্মাণে পুরোপুরি সক্ষমতা রাখে পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন। সবকিছু মিলিয়ে পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন বাড়ি নির্মাণের পরিপূর্ণ সল্যুশনের নাম।
পরিকল্পনা থেকে পরিপূর্ণতা স্লোগানে ২০১৩ সালে কাজ শুরু করা পিটুপি সময়ের পরিক্রমায় পরিপূর্ণতা অর্জন করেছে স্থাপত্য শিল্পে। পিটুপি দ্রুততম সময়ে বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবন নির্মাণে সফলতা দেখিয়ে গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। গেল প্রায় এক দশকে পিটুপি সাফল্যের সঙ্গে অনেক রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল প্রকল্প সম্পন্ন করেছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব























