১২:০০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

টাঙ্গাইলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে টাঙ্গাইল স্টেডিয়ামে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আল আমিন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সদর উপজেলার সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ, সরকারি শামসুল হক কলেজ, মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজ, লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, মাওলানা ভাসানী আদর্শ কলেজ, গোপালপুর সরকারি কলেজ, সৃষি কলেজ অব টাঙ্গাইল ও মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় অংশ গ্রহণ করছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই ফিরল ফুটবল

টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশিত : ০৩:০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩