০২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

রাঙ্গাবালীতে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির চেক বিতরণ!

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিবন্ধনকৃত মৎস্যজীবী পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে । মঙ্গলবার, ২০ জুন উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে মৎস অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট ( এসসিএমএফপি ) এর কম্পোনেন্ট ৩ কমিউনিটি এমপাওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশানের আয়োজনে এই প্রকল্পের কর্ম এলাকার নিবন্ধনকৃত মৎস্যজীবী পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

এসময় রাঙ্গাবালী উপজেলা থেকে মোট ৫ জন শিক্ষার্থীকে প্রথম ধাপে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আহমেদ, সাসটেইনেবল ডেভলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) এর ক্লাস্টার অফিসার (সিও) মোঃ আরিফ হোসেন , মেরিন অফিসার মোঃ সাহাদাত হোসেন ও নেসার উদ্দিন।

এসময় বক্তারা বলেন, তাদের লেখাপড়ায় উৎসাহ প্রদান করতে আমাদের এই প্রচেষ্টা। তারা মোট ৫০ হাজার টাকা পাবে। আমরা প্রথম ধাপে ২৫০০০ টাকা দিয়েছি । বাকিটা আগামী বছর পাবে । আমরা চাই রাঙ্গাবালী থেকে আগামী বছর আরো বেশি সংখ্যক ছেলেমেয়েরা আবেদন করবে এবং তারা বৃত্তি পাবেন‌।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

রাজধানীতে ভোটের দিনে সর্বোচ্চ নিরাপত্তা, মোতায়েন স্পেশাল ইউনিট

রাঙ্গাবালীতে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির চেক বিতরণ!

প্রকাশিত : ০১:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩