০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

‘বন্দুকযু্দ্ধে’ চারদিনে ৯ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

‘বন্দুকযু্দ্ধ’ সারাদেশে ১৫ মে থেকে ১৯ মে পর্যন্ত নয়জন শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার র‌্যাব সদরদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মে র‌্যাবের ব্যাটালিয়ন ১১ এর সঙ্গে কথিত বন্দুকযু্দ্ধে নারায়ণগঞ্জের রিপন নিহত হন। একইদিন র‌্যাব ১২ এর সঙ্গে কুষ্টিয়ায় নিহত হন হামিদুল ইসলাম।

ওই ঘটনার একদিন পর ১৭ মে র‌্যাব-৫ এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন রাজশাহীর আবুল হাসান ওরফে হাসান। একই ব্যাটালিয়নের সঙ্গে ১৮ মে চাঁপাইনবাবগঞ্জে বন্দুকযুদ্ধে মারা যান আবদুল আলিম। নিহতরা সবাই শীর্ষ মাদক ব্যবসায়ী।

এছাড়া ১৮ মে চট্টগ্রামে র‌্যাব-৭ এর সঙ্গে ’বন্দুকযুদ্ধে’ হাবিবুর রহমান প্রকাশ ওরফে মোটা হাবিব ও মো. মোশাররফ নামে দু’জন নিহত হন। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

১৯ মে র‌্যাব-৬ এর সঙ্গে যশোরের অভয়নগরে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হন। তারা হলেন- আবুল কালাম, হাবিব শেখ ও মিলন কাশারী। এরাও শীর্ষ মাদক ব্যবসায়ী বলে দাবি করে বাহিনীটি।

উল্লেখ্য, গত ৪ মে থেকে ১৯ মে পর্যন্ত সারাদেশে র‌্যাবের হাতে ২ হাজার ২৮৭ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে ২৯৯টি মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার ৯২২ জনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেয়া হয়েছে। আর ৪৩০ জনকে ২৭ লাখ টাকার বেশি অর্থদণ্ড করা হয়েছে। র‌্যাবের ৪৮৫টি অভিযানে প্রায় ২০ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

কেরানীগঞ্জের গ্যাসলাইট কারখানায় আগুনে নিহত ৫

‘বন্দুকযু্দ্ধে’ চারদিনে ৯ শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত : ১১:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮