০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

সরাইলে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলার ছলে আচার মনে করে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৫) ও একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কবির।

অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বারপাকিয়া গ্রামের নিজ বাড়িতে দুই শিশু খেলা করছিলো। খেলার এক ফাঁকে ঘরের খাটের নীচে তেলাপোকার মারার ঔষধের প্যাকেটকে আচারের প্যাকেট মনে করে খেয়ে ফেলে তারা। টের পেয়ে স্বজনরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুকে ব্রাহ্মণবাড়িয়া
জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, তেলাপোকার ওষুধ খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সরাইলে তেলাপোকা মারার বিষ খেয়ে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৭:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩