০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

বুয়েটে চান্স পাওয়া আল আমিনের পাশে জেলা প্রশাসক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চান্স পাওয়া মো. আল আমিনের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। বৃহস্পতিবার সন্ধ্যায় ভর্তি হওয়ার জন্য আল আমিনের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেয়া হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. আল আ‌মিন সখীপুর উপ‌জেলার কচুয়া গ্রা‌মের ভ্যান চালক আজিজুল মিয়ার ছেলে।
আল আমিন কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৭২ পেয়ে উত্তীর্ণ হন। পরে সরকারি মুজিব কলেজ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তি পরীক্ষায় ১০২০তম স্থান অর্জন করে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন কৃতি এ শিক্ষার্থী।
আল আমিন বলেন, আমার বাবা-দাদা ভ্যান চালিয়ে আমার পড়াশোনার খরচ চালাতেন। এমন একটি পরিবার থেকে পড়াশোনা করা অনেক কষ্টসাধ্য ছিল। আমার বয়স যখন চার বছর, তখনই আমার মা মারা যান। আমার বাবা, দাদা-দাদি আমাকে পড়াশোনায় সব সময় উৎসাহ দিত। দরিদ্র থাকার পরও পিছপা হয়নি তার বাবা ও দাদা। একজন দক্ষ প্রকৌশলী হয়ে পরিবারের হাল ধরার পাশাপাশি দেশের সেবা করতে চান তিনি।
আল আমিনের বাবা আজিজুল মিয়া বলেন, টাকার অভাবে ছেলেকে ভালো কোনো কোচিং সেন্টারে ভর্তি করতে পারিনি। সে নিজে নিজে পড়াশোনা করেই বুয়েটে চান্স পেয়েছে। তিনি আক্ষেপে করে বলেন, ঢাকায় সন্তানকে রেখে পড়াশোনা করাতে গেলে অনেক টাকার দরকার। টাকা কই পাব?
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, পত্রিকা ও ইউএনওর মাধ্যমে বিষয়টি জানার পর তাকে সহযোগিতা করা হয়েছে। তার যে কোন প্রয়োজনে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বুয়েটে চান্স পাওয়া আল আমিনের পাশে জেলা প্রশাসক

প্রকাশিত : ০৮:০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩