১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

সরাইল বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্য আটক

ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির একটি চৌকস দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি এবং চকলেট আটক করেছে।

গোপন সংবাদ ভিত্তিতে সোমবার (২৬ জুন) ভোর ৫টায় জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক স্থানে অভিযান পরিচালনা করে এই ভারতীয় পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার শাড়ী ১ হাজার ৮৫০ পিস এবং ৩১০ পিস চকলেট। যার বাজার মূল্য আনুমানিক মূল্য ৮৪ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।

আজ দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়নর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে উল্লেখ করা হয়, আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঈদ উপলক্ষে এ সব পণ্য চোরা পথে আনা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সরাইল বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্য আটক

প্রকাশিত : ০৬:১৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩