০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

দুই দিনের সফরে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় পৌঁছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার, ১ জুলাই সকালে প্রধানমন্ত্রী মোটর শোভাযাত্রা সহকারে তার সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে কোটালীপাড়ার উদ্দেশে রওনা হন।

প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় পৌঁছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদুল আজহা উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।

কোটালীপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিকেলে টুঙ্গিপাড়ায় যাবেন। টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী সেখানে রাত্রিযাপন করবেন।

এরপর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রোববার, ২ জুলাই সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

রোববার বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সাতকানিয়ার সাংবাদিকদের বর্ণাঢ্য র‌্যালি

দুই দিনের সফরে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩