১১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

বঙ্গবন্ধু মেডিক্যালে কোরবানির মাংস বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসারত রোগী ও তাদের সঙ্গে অবস্থানরত স্বজনদের জন্য কোরবানির রান্না করা মাংস ও খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ এ মাংস ও খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল আলম টিটো, শাহবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম সুজন, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা আনজির হোসেন প্রমুখ।

বঙ্গবন্ধু মেডিক্যাল সূত্রে জানা গেছে, দুপুর দুইটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত শতাধিক রোগী ও তাদের স্বজনসহ প্রায় তিনশত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। খাবারের মধ্যে ছিল রান্না করা কোরবানির গরুর মাংস, ভাত এবং একটি করে ডিম। এ ছাড়া অমুসলিম রোগীদের জন্য আলাদা করে মুরগির মাংস দেওয়া হয়েছে।

বঙ্গবন্ধু মেডিক্যালের রেজিস্ট্রার অধ্যাপক হাফিজুর রহমান জানান, আমরা সবসময় ঈদ উপলক্ষে রোগী ও তাদের স্বজনদের বিশেষ খাবার দিয়ে থাকি। তবে কোরবানির মাংস দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। স্থানীয় কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ এবার সমস্ত রোগী ও স্বজনদের মাঝে কোরবানির রান্না করা মাংসসহ খাবার বিতরণ করে একটি মহৎ কাজ করেছেন। এর মাধ্যমে রোগী ও তাদের স্বজনেরা হাসপাতালে থেকেও কিছুটা ঈদের আমেজ পেয়েছে।

খাবার বিতরণ সম্পর্কে জানতে চাইলে কাউন্সিলর আসাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের মাঝে খাবার পৌঁছে দিয়েছি। এর মাধ্যমে তারা একটু হলেও ঈদের আমেজ অনুভব করতে পারবেন।

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

বঙ্গবন্ধু মেডিক্যালে কোরবানির মাংস বিতরণ

প্রকাশিত : ০৭:১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩