টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে পাষন্ড স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার নরুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম আলিসা বেগম (২৮)।
দেলদুয়ার থানার পরিদর্শক মো. সাইদ জানান, বিকেলে আলিসা তার বাবার বাড়ি নরুন্দা গ্রামে ঘরের ভেতর শুয়ে ছিলেন। এসময় তার স্বামী রাশেদ মিয়া ঘরের ভেতর ঢুকে স্ত্রী আলিসাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় স্বামী রাশেদকে গ্রেফতার করা হয়েছে।
০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলেন দেলদুয়ারে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী গ্রেফতার
-
টাঙ্গাইল প্রতিনিধি - প্রকাশিত : ০৭:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- 61
ট্যাগ :
জনপ্রিয়























