ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১১টার দিকে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় প্রাইভেটকার ও শিশু খাদ্যবহনকারী ট্রাকের সাথে সংঘর্ষের কারণে যানজটের সৃষ্টি হয়।
এতে মহাসড়কের চরভাবলা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ঢাকামুখী ও উত্তরবঙ্গমুখী পরিবহন ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করে চলাচল করছে। এতে ওই আঞ্চলিক সড়কেও কোথাও কোথাও পরিবহনের ধীরগতির সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী বলেন, মহাসড়কের জোকারচর এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে একজন নারী আহত হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে ধীরগতিতে পরিবহন চলাচল করছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব























