১০:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৪ কিমি থেমে থেমে যানজট

অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকদের বেপরোয়া গাড়ির চালানোর কারনে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কের ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (৫ জুলাই) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
এতে করে বিপাকে পড়েছে গন্তব্যে যাওয়া মানুষ।

পুলিশ জানায়, এলেঙ্গা থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত চার লেন। আবার এলেঙ্গা থেকে বঙ্গন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত দুই লেন। চার লেনের যানবাহন যখন দুই লেনে প্রবেশ করে তখন ধীর গতি শুরু হয়। এ দিকে মঙ্গলবার মধ্যরাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে বুধবার ভোর থেকে থেমে থেমে যানজট শুরু হয়।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, আমরা সড়কে দায়িত্ব পালন করছি। গাড়ির টান শুরু হয়েছে আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ১৪ কিমি থেমে থেমে যানজট

প্রকাশিত : ১০:৩৭:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩