০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

শাহজাদপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রতি বছর ন্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামে স্কুল মাঠে,বাতিয়ার পাড়া পুকুর পাড়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে মশিপুর উল্কো যুব সংঘ,ও বাতিয়ার পাড়া জাগরণ সংঘ এ খেলার আয়োজন করে। এ খেলাকে কেন্দ্র করে পুরো গ্রাম জুড়ে ঈদ উৎসব আমেজ ছড়িয়ে পড়ে। ঢাক-ঢোল আর সানাইয়ের বাজনার তালে তালে খেলোয়াররা লাঠি হাতে নাচ ও কসরত দেখিয়ে উপস্থিত শত শত দর্শকদের মনমুগ্ধ করে।

এই অনুষ্ঠানে মোঃ ওমর ফারুকের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন,গাঁড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,গাঁড়াদহ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন,মশিপুর ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ মাসুদ রানা।

এখানে লাঠিবাড়ি খেলা ছাড়াও মেয়েদের সুই-সুতা খেলা, দড়ি খেলা, বালিস খেলা, ছেলেদের মোরগ লড়াই, বিস্কুট দৌড়, পাতিল ভাঙ্গা ও জাদুর খেলা অনুষ্ঠিত হয়। সব শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিষয়ে মশিপুর গ্রামের ইসহারুল মাস্টার ও নজরুল ইসলাম, বাতিয়ারপাড়া গ্রামের মানিক ও দুলাল জানান, প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে গ্রাম বাংলার লোক ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করা হয়।এরই ধারাবাহিকতায় এ বছরও এ খেলা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পযর্ন্ত এ খেলা চলে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

শাহজাদপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

প্রকাশিত : ০১:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩