০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

দাগনভূঞা সুয়াগাজী জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন

দাগনভূঞা হাজী সুয়াগাজী জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন হয়েছে। বুধবার বাদ আছর দাগনভূঞা পৌরসভা ৪নং ওয়ার্ড জগতপুর উজির মিয়ার বাড়ির দরজায় হাজী সুয়াগাজি জামে মসজিদের পুননির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

আমেরিকা প্রবাসী (দিদারুল কবির রতন এর বড় ভাই) আলমগীর কবির মসজিদ পুননির্মাণের পৃষ্ঠপোষকতা (অর্থায়ন) করেন।

এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা ৬নং সদর ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, পৌর প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, ৯নং ওয়ার্ড কমিশনার ফারুক, ৪নং ওয়ার্ড কমিশনার মিজান, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আবু নাছের চৌধুরী আসিফ, জগতপুর নূরানী শাহী জামে মসজিদ সভাপতি মাষ্টার আবুল কালাম, ব্যবসায়ী ইসমাইল, কাতার প্রবাসী জাকের হোসেন বাবু প্রমুখ। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবদুর রাজ্জাক।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত মসজিদ কমিটির সভাপতি মোজাম্মেল হক পিন্টু। উক্ত মসজিদটি ১২৮৬ বাংলায় প্রতিষ্ঠিত হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

দাগনভূঞা সুয়াগাজী জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন

প্রকাশিত : ০২:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩