০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

কোরআন পোড়ানোর প্রতিবাদে পাবনায় ওলামা মাশায়েখ পরিষদ বিক্ষোভ

সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের হাজারো নেতাকর্মী।

সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, পাবনা জেলা শাখার ব্যানারে শুক্রবার (৭ জুলাই) দুপুর দুইটার দিকে পাবনা শহরের চাপা মসজিদ থেকে বিশাল এ বিক্ষোভ মিছিল বের হয়।

পাবনা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি অধ্যাপক মাওলানা মো. আব্দুস শাকুরের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন, সহকারি সেক্রাটারি মাওলানা আব্দুল গাফফার খানসহ ওলামা মাশায়েখ পরিষদের নেতাকর্মীরা।

চাপাবিবি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে ওলামা মাশায়েখ পরিষদে নেতাকর্মীরা জড়ো হোন। এতে শত শত সাধারণ মুসল্লিরাও যোগ দেন। পরে মাওলানা আব্দুল শাকুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বই বাজার, খেয়াঘাট মোড় হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রবেশ করে। ট্রাফিক মোড় ও ইন্দ্রিরা মোড় হয়ে বড় বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

কোরআন পোড়ানোর প্রতিবাদে পাবনায় ওলামা মাশায়েখ পরিষদ বিক্ষোভ

প্রকাশিত : ০৩:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩