১০:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

গণভবনে ডেকে প্রধানমন্ত্রী যা বললেন তামিমকে

অবশেষে অবসরের সিদ্ধান্ত বদল করলেন তামিম ইকবাল। আজ শুক্রবার গণভবনে বাংলাদেশের সদ্যঃসাবেক হওয়া ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ডেকে পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আরেক সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও ছিলেন।

গণভবন থেকে বেরিয়ে তামিম ইকবাল জানান, তিনি প্রধানমন্ত্রীর অনুরোধে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত বাতিল করেছেন।

প্রধানমন্ত্রী তাকে এক মাসের ছুটিতে যেতে বলেছেন। তারপর তিনি জাতীয় দলে আবার যোগ দেবেন। তামিমের ভাষায়, ‘এমন একজন মানুষের অনুরোধ ফেরানো যায় না।’
আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডের সিরিজের মাঝে গতকাল বৃহস্পতিবার হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল।

এর পেছনে তিনি কোনো কারণ উল্লেখ করেননি। তবে সংবাদ সম্মেলনের আগমুহূর্তে কালের কণ্ঠকে তিনি বলেছিলেন, ‘ধরুন আমি আপনাকে একটা জিনিস দিলাম। কিন্তু দেওয়ার পর থেকেই চিন্তায় আছি সেটা কিভাবে ফেরত নিয়ে আরেকজনকে দেওয়া যায়। সেটা আবার আপনিও বুঝতে পারছেন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

গণভবনে ডেকে প্রধানমন্ত্রী যা বললেন তামিমকে

প্রকাশিত : ০৬:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩