০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

খোকসায় ভ্যানচালক হত্যা মামলায় রহস্য উদঘাটন ও তরুণীসহ আটক ২

কুষ্টিয়ার খোকসায় কালিবাড়ি বাঁধপাড়া গড়াই নদীর শহর রক্ষা বাঁধের মাথা থেকে উদ্ধার করা নিহত ভ্যানচালক নাসিরুল হত্যার দুই আসামিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) এ তথ্য নিশ্চত করে খোকসা থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন ইতি খাতুন ওরফে ঝর্ণা (১৬)। তিনি শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রামের মোশারফ হোসেনের মেয়ে। অপর আসামি লাল চাঁদ (২৩)। তিনি একই ইউনিয়নের সিংঘড়িয়া গ্রামের ফিরোজ মোল্লার ছেলে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ দৈনিক আজকের বিজনেস বাংলাদেশকে জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভ্যানচালক নাসিরুল হত্যার সাথে জড়িতদের সনাক্ত করা হয়। তার আলোকে বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই যুবতীসহ দুজন আসামিকে আটক করা হয়।

তিনি বলেন আটক আসামিরা ব্যাটারিচালিত পাখি ভ্যানটি চুরির উদ্দেশ্যেই ভ্যানচালক নাসিরুলকে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পরিস্থিতি খারাপ থাকায় তারা ভ্যান রেখে পালিয়ে যায়। মামলার তদন্তের স্বার্থে ও অন্যদের আটকের জন্য বিস্তারিত জানানো সম্ভব নয় বলে জানান।

উল্লেখ্য, জুন মাসের ২৬ তারিখ রাত সাড়ে ৯টার পর সঙ্গবদ্ধ চক্রটি নারী সদস্য ইতিকে দিয়ে ভ্যানচালক নাসিরুলকে খোকসা শহর রক্ষা বাঁধে নিয়ে যায়। সেখানে গলায় নাইলনের রশি পেঁচিয়ে ও ইট দিয়ে মুখ থেতলিয়ে হত্যা করে লাশ ফেলে যায়। পরে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে। পরের দিন ভ্যানচালকের পরিবার লাশের পরিচয় নিশ্চিত করেন। এর পরের দিন নিহতের বাবা আদ্দুল খালেক খোকসা থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা করেন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

স্বাধীনতার স্বপক্ষ এবং তরুণ সমাজের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এসেছেন তারেক রহমান- আসলাম চৌধুরী

খোকসায় ভ্যানচালক হত্যা মামলায় রহস্য উদঘাটন ও তরুণীসহ আটক ২

প্রকাশিত : ০৪:২৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩