০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

খোকসায় প্রীতিফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৭ই জুলাই শুক্রবার বিকাল চারটার সময় জয়ন্তী হাজরা ইউনিয়নের ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভোরের পাখি ফুটবল একাদশ বনাম বৈকালী ফুটবল একাদশ প্রতিদ্বন্দিতা করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। তিনি খেলাটির শুভ উদ্বোধন করেন। কয়েক হাজার দর্শক খেলাটি উপভোগ করেন। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলায় উপস্থিত ছিলেন। ফুটবল যে বাংলাদেশের জনপ্রিয় খেলা খোকসাবাসী আবারো তা প্রমাণ করলেন।
খেলায় বৈকালী ফুটবল একাদশ ৩-২ গোলে জয়লাভ করে।

খোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, আমরা খোকসা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একটি করে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করব। এরই ধারাবাহিকতায় আজকে ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হলো।
খেলাধুলার বাইরে থেকে যুবসমাজ যেন মাদকে আসক্ত হয়ে না যায়, স্মার্টফোনমুখী না হয়ে যায় সেজন্যই এই ফুটবল খেলার আয়োজন।
খোকসার সাধারণ মানুষ ফুটবলের পাগল এই খেলাটি দেখে অনুভব করা গেল। ফুটবলের জাগরণে আমরা খোকসা উপজেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

স্বাধীনতার স্বপক্ষ এবং তরুণ সমাজের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে এসেছেন তারেক রহমান- আসলাম চৌধুরী

খোকসায় প্রীতিফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩