০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আনারস উপহার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সরকার। গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এই উপহার দেওয়া আনারস বাংলাদেশে আসে। ১০০ টি কার্টনে করে সেখানে মোট ৭০০ পিস আনারস আসে যার ওজন ৯৮০ কেজি।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থলবন্দরের নো-ম্যানসল্যান্ডে আনারসগুলো গ্রহন করেন চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনার কার্যালয়ের কর্মকর্তা নবুল সনোয়াল। ভারতের পক্ষ থেকে ত্রিপুরা হটিকালচারের ডাইরেক্টর ফনি ভুষণ জমাতিয়া, সহকারি কর্মকর্তা ড. দীপক বৈদ্য আনারসের কার্টনগুলো বুঝিয়ে দেন। এ সময় আগরতলা স্থলবন্দরের ম্যানেজার দেবাশীষ নন্দী, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারি রাজস্ব কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন,ইমিগ্রেশন কর্মকর্তা এস আই দেওয়ান মুরশিদুল হক সহ দুদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আনারস উপহার

প্রকাশিত : ০৩:০৮:০০ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩