১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

বর্ষীয়ান আ’লীগ নেতা মোহাম্মদ ইব্রাহীম আলীর ইন্তেকাল, মন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ ইব্রাহীম আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
শনিবার (৮ জুলাই) মধ্যরাতে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মরহুম ইব্রাহীম আলী ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল এলাকার এক সমভ্রান্ত পরিবারের সন্তান সিলেট অঞ্চলে সকলের কাছে সুপরিচিত মোহাম্মদ ইব্রাহীম আলী বিগত প্রায় ৫০ বছরের অধিক সময় ধরে সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। সংগঠনের চরম দুর্দিন থেকে এ পর্যন্ত তাঁর নেতৃেত্বের প্রতি স্থানীয় আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ছিল পরম শ্রদ্ধা, আস্থা ও বিশ্বাস। যার ফলে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাথে ইব্রাহীম আলীর নাম ওতপ্রোতভাবে জড়িত ছিল।
মহান মুক্তিযোদ্ধের সময় তিনি সীমান্তবর্তী ৫ নং সেক্টরের একজন সংগঠকে দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পর গোয়াইনঘাট উপজেলার অবিভক্ত তোয়াকুল ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দির্ঘদিন দায়িত্ব পালন করেন।
তাঁর এই মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলাসহ বিশেষ করে দেশ ও বিদেশে পরিচিত মহলে শোকের ছায় নেমে আসে।
রোববার (৯জুলাই) বিকেল ৩ টায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, প্রবীণ আওয়ামী লীগ নেতা গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহীম আলী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকে নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের স্মৃতি ও কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিজন সহ সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

গুণীজনের অবমূল্যায়ন ও রাজনীতির সাংস্কৃতিক সংকট

বর্ষীয়ান আ’লীগ নেতা মোহাম্মদ ইব্রাহীম আলীর ইন্তেকাল, মন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক

প্রকাশিত : ০৬:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩