১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

কালীগঞ্জে দুই মাদকসেবীর কারাদন্ড

গাজীপুরের কালীগঞ্জে মো. জাকির সিকদার (৪২) ও মো. মোমেন (২৫) নামের দুই মাদক সেবনকারীর প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (১০ জুলাই) সকালে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া।

এর আগে তাদের রোববার (০৯ জুলাই) বিকেলে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রাম থেকে তাদের আটক করে কালীগঞ্জ থানা পুলিশ।

দন্ডপ্রাপ্ত জাকির কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামের মৃত হাশেত সিকদারের ছেলে ও মোমেন উপজেলার জামালপুর ইউনিয়নের গোল্লারটেক গ্রামের মনু মিয়ার ছেলে।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রাম থেকে ওই দুই মাদকসেবীকে আটক করে থানা পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পৃথক দুটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০২৮ এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

এ সময় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাস, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ আনসার দস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

গুণীজনের অবমূল্যায়ন ও রাজনীতির সাংস্কৃতিক সংকট

কালীগঞ্জে দুই মাদকসেবীর কারাদন্ড

প্রকাশিত : ০১:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩