ময়মনসিংহের গৌরীপুরে পৃথক ৩টি সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও ১৭জন আহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে গৌরীপুর-শাহগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার অচিন্তপুর বাজারে ইজিবাইক চাপায় ওয়াজকুরুনি(৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের অচিন্তপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সোমবার সকালে বিদ্যালয় থেকে প্রকৃতিক ডাকে সাড়া দিতে বের হয়ে দাদা নজরুল ইসলামের খোঁজ করতে অচিন্তপুর বাজারের সড়ক পার হতে গিয়ে ইজিবাইকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।
অপরদিকে নাতীর চিকিৎসা শেষে রোববার (৯জুলাই) রাতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান আবুল হাসেম(৬৫)। এ ঘটনা ঘটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাজীপুর এলাকায়। নিহত আবুল হাসেম উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রামের মৃত গোলাম হোসেনের পুত্র। পরিবার সূত্রে জানা যায়, ৪র্থ শ্রেণি পড়–য়া নাতি ইকরাকে টনসিলের চিকিৎসার জন্য ময়মনসিংহে নিয়ে যান নানা আবুল হাসেম। রাতে মাহেন্দ্র গাড়িযোগে বাড়ি ফেরার পথে গাজীপুর এলাকায় মাহেন্দ্রকে ট্রাক ধাক্কা দিলে আবুল হাসেম (৬৫) গুরুত্বর আহত হন। তাকে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। আহত হন নিহতের কন্যা মুন্নী আক্তার (৩০) ও ইকরা হক (৯) ও অজ্ঞাতনামা ৪জন। গুরুতর আহত মুন্নী আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একইদিন সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের চরশ্রীরামপুর এলাকায় মাহিন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১০জন আহত হয়।
ময়মনসিংহ থেকে গৌরীপুরের কলতাপাড়া বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাহিন্দ্র ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা এমকে সুপার বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতরা হলেন ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক রওশন জাহান ডলি, গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোবারক হোসেন, স্বপন চন্দ্র মৃধা, গৌরীপুর জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রফিকুল ইসলাম খান সোহাগ, হাসনাত রাফসান জানি, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার তারেক আহমেদ, খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকন চৌধুরী, নন্দীগ্রামের মাহেন্দ্র চালক তারেক মিয়া, শহীদ আকন্দ ও সাদিব মিয়া। গুরুত্বর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তন্মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইমরান আল হোসাইন বলেন, প্রতিটি দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্ঘটনাকবলিত যান জব্দ ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
১২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
গৌরীপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত ১৭
-
সায়িদা আক্তার জাহান, গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা - প্রকাশিত : ০৮:৪৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- 76
ট্যাগ :
জনপ্রিয়























