ফরিদপুরে সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসন এর উদ্যোগে ফরিদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যলয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার শামস সাদত মাহমুদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাহজাহান, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর মেয়র অমিতাভ বোস,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জিয়াউল হক, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ সাঈদ আনোয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি বন কর্মকর্তা মোস্তফা হোসেন, এ সময় বক্তারা গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরে আলোচনা করেন।বক্তারা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। তাই সবাইকে গাছ লাগাতে হবে। এবং তার পরিচর্যা করতে হবে।
এরপর ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে গাছ বিতরণ করা হয়,১০দিন ব্যাপী এই মেলায় মোট ৩৩ টি স্টল অংশগ্রহণ করছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















