০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

প্রধানমন্ত্রীর পদত্যাগ, এটি হাস্যকর দাবি: কৃষিমন্ত্রী আ. রাজ্জাক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা বাংলাদেশকে শান্ত রাখতে চাই, স্থিতিশীল রাখতে চাই। আওয়ামী লীগ একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকারের বিরুদ্ধে এক দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ, এটি হাস্যকর দাবি। শনিবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক দিনে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এটি বিএনপি এবং অন্যান্য বিরোধী দল যারা এটি বলছে তাদের এটি দুঃস্বপ্নে পরিনত হবে। আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই এটি দুঃস্বপ্নে পরিনত হবে। একটি নির্বাচিত সরকার কোন দিনই কারো দাবিতে পদত্যাগ করবে না। ২০১৪-২০১৫ সালে তাদের সন্ত্রাস আমরা দেখিছি। সন্ত্রাসকে এ দেশের জনগন মোকাবেলা করেছে। ইনসাল্লাহ তাদের এই পদত্যাগের দাবি এটা একটা হাস্যকর ব্যাপার। এটা কোনদিনই বাস্তবায়িত হবে না। আগামী নির্বাচন যাতে সুন্দর সুষ্ঠু হয়, আমি মনে করি সেই পথে তারা আসবে। তারা দাবি করবে কিভাবে সেই নির্বাচনটা কিভাবে সুন্দর, সুষ্ঠ নিরপেক্ষ করা যায়। সেটি নির্বাচন কমিশন করবে এবং আমরা সকলে মিলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবো। যাতে করে সারা পৃথিবীর কাছে অত্যান্ত সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারি।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগিরা তারা জানে এখানে সবকিছুই সংবিধান অনুযায়ী হবে। পবিত্র সংবিধানের বাইরে কিছুই করার সুযোগ নাই। তারা এটা খুব ভাল করে বুঝেছে। আপনারা এটা দেখেছেন, তারা কি সুন্দর করে বলেছে তত্ত¡াবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার এটি আমরা বুঝি না। তবে আমরা বুঝি দেশের আইন, দেশের সংবিধান, সেটির আলোকে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের দাবি জোড়ালো। প্রধানমন্ত্রী তাদের এই আশ্বাস দিয়েছে তার অফিস থেকে সর্বাত্বক চেষ্টা করবেন আন্তরিকভাবে দায়িত্ব পালন করে একটি ভালো নির্বাচন করার।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানের বৃক্ষ মেলায় মিলিত হয়।
জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

প্রধানমন্ত্রীর পদত্যাগ, এটি হাস্যকর দাবি: কৃষিমন্ত্রী আ. রাজ্জাক

প্রকাশিত : ০৫:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩