০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

টাঙ্গাইলে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

টাঙ্গাইলে রেল সেতু থেকে এক কাঠ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার গালা ইউনিয়নের শালিনা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার পরিবারের সদস্যদের দাবি, এটি একটি হত্যাকান্ড।
লাশ উদ্ধার হওয়া ওই কাঠ ব্যবসায়ীর নাম মো. বাচ্চু মিয়া (৪২)। তিনি সদর উপজেলা মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামের মৃত হুরমুজ আলী ছেলে।

তার পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার তিনি ঘাটাইল উপজেলা গাছের বাগান কিনতে যান। রাতে ঘাটাইল বাসস্ট্যান্ডে এসে তার পরিবারের সদস্যদের সাথে সর্বশেষ কথা হয়। রাত ৮ টার পর থেকে তার ফোন বন্ধ হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় তাকে আত্মীয় স্বজনদের বাড়ি খোঁজ করা হয়। ভোর রাতে ঘাটাইল থানায় খোঁজ নিলে পুলিশ শালিনা এলাকায় লাশ আছে বলে জানায়। পরে সকালে পরিবারের সদস্যরা বাচ্চুর লাশ শনাক্ত করে।

বাচ্চু মিয়ার বড় ভাই আব্দুল হামিদ বলেন, আমার ভাই কখনও আত্মহত্যা করতে পারে না। এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড। তদন্ত সাপেক্ষে আইনগত দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফজলুল হক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক রহস্য জানা যাবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

প্রকাশিত : ০২:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩